Fire In Punjab: আচমকা আবর্জনার স্তূপে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে এলাকা ছাড়ল স্থানীয়রা

খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটোনাস্থলে হাজির হয় দমকলের ২৫ টি ইঞ্জিন।

আবর্জনার স্তূপে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ পঞ্জাবের(Punjab) আবর্জনার স্তূপে(Dumpyard) ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। ঘন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন। সোম সকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্দরের ওয়ারিয়ানার একটি আবর্জনার স্তূপে। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের এলাকা। আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটোনাস্থলে হাজির হয় দমকলের ২৫ টি ইঞ্জিন। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত অজানা। পরিস্থিতির দিকে নজর রেখেছে স্থানীয় প্রশাসন।

 আচমকা আবর্জনার স্তূপে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে এলাকা ছাড়ল স্থানীয়রা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement