Maruti Suzuki: আড়াই হাজারেরও বেশি নতুন অল্টো কে টেন-এ স্টিয়ারিং গিয়ার বক্সে ত্রুটি থাকার সম্ভাবনা, আপনার গাড়িতে নেই তো সমস্যা?
সদ্য তৈরি হওয়া অল্টো কে টেন গাড়ির স্টিয়ারিং গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বুধবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়।
সদ্য তৈরি হওয়া অল্টো কে টেন (Alto K10) গাড়ির স্টিয়ারিং গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বুধবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়। আর সেই কারণে দেশজুড়ে প্রায় ২ হাজার ৫৫৫টি গাড়ি যেগুলি বাজারে বেরিয়ে গিয়েছে সেই গাড়িগুলির ঠিক করার জন্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে জানালো কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই গাড়িগুলি তৈরি হওয়ার সময়ই স্টিয়ারিং গিয়ার বক্সে কিছু ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। আর এই গাড়়িগুলি ইতিমধ্যেই অনেকে কিনে ফেলেছেন কিংবার শোরুমে রয়েছে। সেই কারণে সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই মেইল বা কাস্টোমার কেয়ার মারফত গাড়ির মালিককে জানানো হয়েছে যে তাঁরা যেন নিকটবর্তী ডিলারের কাছে গিয়ে গাড়ি দেখিয়ে আসে এবং যদি ত্রুটি থাকে তাহলে পার্টটি বিনামূল্যে রিপ্লেস করানো হবে।
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Air India Flight Crash: বিমানযাত্রীদের দেহ সনাক্তকরণে জন্য শুরু হল ডিএনএ পরীক্ষা, মৃতদেহগুলি পাঠানো হল হাসপাতালের মর্গে
Air India Flight Crash: গাফিলতিটা কোথায় হয়েছে, এটা জানা অত্যন্ত প্রয়োজন, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Advertisement
Advertisement
Advertisement