Maruti 800 Catches Fire: পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে এসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে মারুতি ৮০০
দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটি দেখে হতবম্ভ হয়ে দাঁড়িয়ে পড়েন পথচলতিরা। যে যার মত ছবি, ভিডিয়ো তুলতে শুরু করেন।
Maruti 800 Catches Fire: পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরার সময়ে আচমকা অঘটন। আগুন জ্বলে উঠল মারুতি ৮০০-এ। রবিবার বিকেলে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে লেডিহিলে পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্যে দাঁড়ায় মারুতি ৮০০ গাড়িটি। হঠাৎই তাতে আগুন ধরে যায়। গাড়িতে আগুল লাগতেই চালক পার্শ্বনাথ কোনমতে ঝাঁপ দেন। এযাত্রায় প্রাণে বাঁচেন তিনি। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটি দেখে হতবম্ভ হয়ে দাঁড়িয়ে পড়েন পথচলতিরা। যে যার মত ছবি, ভিডিয়ো তুলতে শুরু করেন। পেট্রোল পাম্পে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই ছুটে আসেন কর্মীরা। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পেট্রোল পাম্পকর্মীদের তৎপরতাতেই নিয়ন্ত্রণে আসে গাড়ির আগুন।
পেট্রোল পাম্পে মারুতি ৮০০-এ আগুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Advertisement
Advertisement
Advertisement