Rajasthan Horror: মা হতে না পারায় দিনরাত খোঁটা, এবার গৃহবধূকে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকেরা
প্রথমে দুর্ঘটনা বলে চালালেও পরে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে অপরাধের কথা স্বীকার করে তারা।
নয়াদিল্লিঃ মা (Mother) হতে না পারায় দিনরাত খোঁটা। গৃহবধূকে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)দীগ জেলায়। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার বধূর অর্ধদগ্ধ দেহ। স্থানীয় সূত্রে খবর, সন্তানধারণ করতে না পারায় ওই তরুণীর উপর শুরু থেকেই অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। গত মঙ্গলবার গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ও শাশুড়ি। ঘটনা জানাজানি হতেই পুলিশের খবর দেন স্থানীয়রা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে দুর্ঘটনা বলে চালালেও পরে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে অপরাধের কথা স্বীকার করে তারা।
মা হতে না পারায় দিনরাত খোঁটা, এবার গৃহবধূকে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকেরা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement