Marriage In Hospital: আইসিইউর বেডে শুয়ে বাবা, শেষ ইচ্ছে পূরণ করতে হাসপাতালেই বিয়ে হল দুই কন্যার, দেখুন ভিডিয়ো
অসুস্থ ব্যাক্তির নাম জুনেদ মিয়াঁ। দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁর শেষ ইচ্ছে ছিল দুই মেয়ের বিয়ে দেখে যাবেন।
নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, হাসপাতালের আইসিইউ (ICU)বিভাগে বিয়ে হচ্ছে দুই তরুণীর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের ইরা হাসপাতালে। অসুস্থ বাবার শেষ ইচ্ছে পূরণ করতে আইসিইউতেই বিবাহ সম্পন্ন করার অনুমতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ ব্যাক্তির নাম জুনেদ মিয়াঁ। দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁর শেষ ইচ্ছে ছিল দুই মেয়ের বিয়ে দেখে যাবেন। তাঁর শারীরিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছে তা দেখে হাসপাতালেই বিয়ে সেরে ফেলতে চায় তাঁর পরিবার। বাবা চোখের সামনেই 'নিকাহ' সম্পন্ন হয় দুই মেয়ের। এই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ডাক্তার, নার্স সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement