Manipur Viral Video: মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে চরম যৌন হেনস্থা, অভিযুক্ত আরও ১৪ জনকে সনাক্ত করল পুলিশ
মণিপুরে ২ নগ্ন মহিলাকে চূড়ান্ত যৌন হেনস্থার ঘটনায় পুলিশ আরও ১৪ জন অভিযুক্তকে সনাক্ত করল। ২ মহিলার যৌন হেনস্থার ঘটনায় পুলিশ প্রথমে ৬ জনকে গ্রেফতার করে। বিষয়টি গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়ালে পুলিশ পরপর অভিযুক্তদের গ্রেফতারি শুরু করে। প্রসঙ্গত গত ৪ মে মণিপুরের কাংকোপি জেলায় ২ কুকি মহিলাকে নগ্ন করে তাঁদের চূড়ান্ত যৌন হেনস্থা করা হয়। গত ৪ মে-র ওই ঘটনা ১৯ জুলাই প্রকাশ্যে আসে। ১৯ জুলাই ২৬ সেকেন্ডের যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা দেখে লজ্জায় মাথায় হেট হয়ে যায় প্রায় গোটা দেশের। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধীরাও।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement