Manipur Viral Video: মণিপুরে বাইরে হোক ভাইরাল ভিডিয়োকাণ্ডের ট্রায়াল, শীর্ষ আদালতে আবেদন কেন্দ্রের

File Photo (Photo Credit: Wikimedia Commons)

মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ডে দোষীদের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডের ট্রায়াল যাতে সে রাজ্যের বাইরে করা যায়, সে বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো কেন্দ্রের তরফে। গত ১৯ জুলাই মণিপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে তাঁদের উপর চরম অত্যাচার করা হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে অপরাধীদের যাতে কড়া শাস্তি হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement