Manipur Violence: হিংসার তৃতীয় বর্ষপূর্তিতেও থমথমে মণিপুর

২০২২ সালের ৩ মে। উত্তর-পূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুরে শুরু হয়েছিল ভয়াবহ হিংসা। তিনটে বছর কেটে গেল, তবু মণিপুরের পরিস্থিত স্বাভাবিক হল না।

Manipur Protest (Photo Credit: X)

২০২২ সালের ৩ মে। উত্তর-পূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুরে শুরু হয়েছিল ভয়াবহ হিংসা। তিনটে বছর কেটে গেল, তবু মণিপুরের পরিস্থিত স্বাভাবিক হল না। গত তিন বছরে মেইতেই আর কুকি সম্প্রদায়ের মানুষদের মধ্যে হিংসায় কত প্রাণ গিয়েছে, কত বাড়ি জ্বলছে, কত গাড়ি যে পুড়েছে তার হিসেব আজও নেই। প্রশাসনিক ব্যর্থতায় হিংসা আরও ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘরছাড়া হয়। শিশু-মহিলাদের ওপর নির্যাতনের ছবি দেখে আঁতকে ওঠে দেশ। বারবার ইন্টারনেট বন্ধ করে, ১৪৪ ধারা জারি করে, কেন্দি্রকীয় বাহিনী, সেনা নামিয়েও হিংসা থামানো যায়নি।

বিরোধীদের চাপে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-কে পদত্যাগ করতে হয়। জারি করতে হয় রাষ্ট্রপতি শাসন। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের খারাপ উদাহরণ হয়ে যায় মণিপুর। চলতি বছর ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়। গত দু মাসে আগের চেয়ে মণিপুরের পরিস্থিতি কিছুটা ভাল। তবে গোটা রাজ্যের পরিস্থিতি যে এখনও স্বাভাবিক নয়, তা এদিন ইম্ফলের ছবি পরিষ্কার করল। এদিন, কোনও অশান্তি না হলেও মণিপুরের পরিস্থিতি থমথমে দেখায়।

মণিপুর হিংসার তিন বছর পূর্তি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement