Manipur Bomb Blast:আচমকা বাড়িতে বোমা বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু প্রাক্তন বিধায়কের স্ত্রীর

শনিবার সন্ধ্যায়, সাইকুলের প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাওকিপের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

নয়াদিল্লিঃ প্রাক্তন বিধায়কের(Former MLA)বাড়িতে বোমা(Bomb)। মৃত প্রাক্তন বিধায়কের স্ত্রী। ঘটনাটি ঘটেছে মণিপুরের(Manipur)কাংপোকপি জেলায়। শনিবার সন্ধ্যায়, সাইকুলের প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাওকিপের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় গুরুতর জখম হন হাওকিপের দ্বিতীয় স্ত্রী সাপাম চারুবালা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। বিস্ফোরণের সময় বাড়িতেই উপস্থিত হাওকিপ। তবে তিনি আহত হননি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement