Mango Momos Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ম্যাংগো মোমো' , তবে মোমোপ্রেমীরা নতুন এই ভিডিও দেখে হতাশ (দেখুন ভিডিও)
মোমো তো অনেক রকম খেয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার নতুন সংস্করণ ম্যাঙ্গো মোমো। ডলি চাওয়ালা এবং ভাইরাল বড়া পাও গার্লের পর ইন্টারনেটে ভাইরাল হয়েছে এক অজ্ঞাত ব্যক্তির আমের মোমো তৈরির একটি ভিডিও। দিল্লিবাসীদের প্রিয় খাবার মোমো, তাই বরাবর তাঁকে নিয়ে পরীক্ষা করতে পছন্দ করে রাজধানীর খাদ্য প্রিয় মানুষরা। তবে রাজধানীতে মোমোর এই নতুন সংস্করণটি নেটিজেনদের হতাশ করেছে। ভিডিওতে, লোকটিকে আগে থেকে তৈরি কিছু মোমোকে ডিপ-ফ্রাই করতে দেখা যায়।তারপর একটি স্পেশাল সস বানিয়ে নেন। সেই সসটি তৈরি করতে তিনি প্রথমে কড়াইতে আমের টুকরো রাখেন এবং তাতে মাজার পুরো বোতলটি খালি করে দেন। এরপর লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্যানে প্রচুর ক্রিম ঢেলে দিয়ে সসটিকে তৈরি করেন। অবশেষে, তিনি মোমোগুলিকে মাজা সসে ডুবিয়ে ক্রিম দিয়ে সাজান। ইন্টারনেটে ভাইরাল হলেও খাবারটি যে কেউ পছন্দ করেনি তা ভিডিওর নিচে কমেন্ট সেকশন দেখেই বোঝা যাবে। দেখুন সেই ভিডিও-