Mangaluru : ৫ লক্ষ যাত্রী পরিবহনের ক্ষেত্রে সেরা বিমানবন্দর হিসেবে পুরষ্কৃত হল ম্যাঙ্গলুরু এয়ারপোর্ট

বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে এদিন পুরষ্কার হাতে তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া

Airport (Photo Credit: ANI/twitter)

৫ লক্ষের যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এয়ারপোর্ট হিসেবে সেরার তকমা পেল ম্যাঙ্গালুরু এয়ারপোর্ট।  শনিবার এই পুরষ্কারে ভূষিত করা হয় ম্যাঙ্গালুরু এয়ারপোর্টকে। বিমান পরিবহন মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া হয়দরাবাদে একটি অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেন।উইংস ইন্ডিয়া ২০২৪ যা দেশের অন্যতম বড় সিভিল অ্যাভিয়েশন প্রদর্শনী হিসেবে পরিচিত।সেই অনুষ্ঠানেই এই পুরষ্কার তুলে দেওয়া হয়।

এই বিমানবন্দর ২০২৩ সালে ১৯,২৭,৪৬৬ জন যাত্রী বহন করেছিল। এছাড়া ২০২২ সালে এটি মোট ১৬,৮৮,২৮৭ জন যাত্রী বহন করেছিল।

বিমান পরিবহন মন্ত্রক এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রীর  তরফে ৪ দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement