Mangal Munda Passed Away: মঙ্গল মুণ্ডার মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi expresses sadness (Photo Credit: X@PTI_News)

বীরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুণ্ডার মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গল মুন্ডা , রাঁচিতে মারা যান। ২৫ নভেম্বর খুন্তিতে সড়ক দুর্ঘটনার পর তিনি রাষ্ট্রীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মঙ্গল মুণ্ডার মৃত্যুকে কেবল তার পরিবারের জন্য নয়, ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসাবে বর্ণনা করেছেন।

রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গল মুণ্ডার দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারের তরফে শোকাহত পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement