Viral Video: কথা বলতে বলতে পুজোর থালা থেকে টাকা চুরি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, দেখুন ভিডিয়ো

বাদ গেল না ঠাকুরও। এবার তাঁর থালা থেকেই হাপিস হল টাকা। অধিকাংশ হিন্দু দোকানে অনেকেই ঠাকুরকে পুজো দেন এবং তাঁর সামনে কিছু টাকাও রাখেন।

বাদ গেল না ঠাকুরও। এবার তাঁর থালা থেকেই হাপিস হল টাকা। অধিকাংশ হিন্দু দোকানে অনেকেই ঠাকুরকে পুজো দেন এবং তাঁর সামনে কিছু টাকাও রাখেন। এবার সেই টাকাও লুট করল চোর। নিঃশব্দে পুজোর থালা থেকে কিছু টাকা সরিয়ে নিল এক যুবক। আর সেই কীর্তি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। দিল্লির একটি সেলোনে (Hair Salon) ঘটনাটি ঘটেছে। যদিও যুবক নিজেও জানতেন না তাঁর কীর্তির ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। ভি়ডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রিসেপশনে কথা বলছেন, আর তাঁর পাশে থাকা অপর এক যুবক চুপিসারে ঠাকুরের থালি থেকে টাকা উধাও করছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement