Man shot head from close range in Delhi: দিনেদুপুরে গুলি করে খুনের চেষ্টা করল যুবক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ব্যক্তি

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

শুক্রবার সকালে ৩৫ বছরের এক ব্যক্তিকে খুনের চেষ্টা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) সিলামপুর এলাকায়। জানা যাচ্ছে, একদিন শাহনাওয়াজ নামে ওই ব্যক্তি রাস্তায় বেরিয়েছিলেন। তখনই এক যুবক তাঁর কাছে এসে মাথায় গুলি করে। আহত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দা তাঁকে উদ্ধার করে। ততক্ষণে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে শাহনাওয়াজকে স্থানীয় জেপিসি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ খবর পাওয়া মাত্রই চলে আসে। আততায়ীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement