Telangana Shocker:প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবকের, ভাইরাল ভিডিয়ো

স্থানীয়দের সহায়তায় ওই যুবকের হাত থেকে রক্ষা পান তরুণী।

প্রকাশ্যে তরুণীকে হেনস্থা (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে প্রকাশ্যে হেনস্থা। রাস্তার মাঝে তরুণীর গায়ে পেট্রোল(Petrol) ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল যুবকের কাণ্ড। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সূর্যপেট জেলার হুজুরনগর এলাকায়। এক বন্ধুর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন ওই তরুণী। তখনই তাঁর উপর চড়াও হয় ওই যুবক। তাঁকে বিভিন্নভাবে উত্তক্ত করা হয়। সবশেষে যুবতীর গায়ে পেট্রোল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় যুবক। স্থানীয়দের সহায়তায় ওই যুবকের হাত থেকে রক্ষা পান তরুণী।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবকের, ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement