Gujarat Tragedy:আদরের পোষ্যকে বাঁচাতে নিদিটে ঝাঁপ,মৃত ব্যক্তি

তার ডাকাডাকিতেই স্থানীয়রা এসে হাজির হয়। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই মৃত ব্যক্তির দেহ

পোষ্যর জন্য জারি উদ্ধারকার্য (ছবিঃX)

নয়াদিল্লিঃ পোষ্যকে বাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে(River) ঝাঁপ। মৃত্যু ৫১ বছরের ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat)ভাদোদারায়(Vadodara)। মৃত ব্যক্তির নাম বিজু রঘুনাথ পিল্লাই। বুধবার বিকেলে দুই পোষ্য একটি জার্মান সেপার্ড ও একটি হাস্কিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। আমকাই নর্মদা খালে ঝাঁপ দেয় জার্মান সেপার্ডটি। এরপরই আর কোনও কিছু না ভেবে খালে ঝাঁপ দেন বিজু পিল্লাই। কিন্তু অত্যধিক স্রোতের কারণে তলিয়ে যান। পরে ওই খাল থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। যদিও এখনও পর্যন্ত নিখোঁজ পোষ্যটি। গোটা ঘটনাটি ঘটে বিজু রঘুনাথ পিল্লাইয়ের আর একটি পোষ্যর সামনে। সেই ডাকতে শুরু করে। তার ডাকাডাকিতেই স্থানীয়রা এসে হাজির হয়। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই মৃত ব্যক্তির দেহ ময়নাতদিন্তের জন্য পাঠানো হয়েছে।

আদরের পোষ্যকে বাঁচাতে নিদিটে ঝাঁপ,মৃত ব্যক্তি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement