Man Carries 121 Litre Ganga Jal For Girlfriend's UPSC: অমর প্রেম, প্রেমিকার ইউপিএসসি পরীক্ষায় পাশের মানত, ১২১ লিটার গঙ্গা জল নিয়ে কানওয়ার যাত্রা যুবকের
প্রেমিকার (Girlfriend) জন্য ১২১ লিটার গঙ্গা জল বয়ে নিয়ে যাচ্ছেন প্রেমিক। দিল্লি (Delhi) থেকে ১২১ লিটার গঙ্গা জল বয়ে নিয়ে তিনি যাবেন কানওয়ারে (Kanwar Yatra)। প্রেমিকা যাতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তার জন্যই গঙ্গা জল নিয়ে কানওয়ার যাত্রা ওই যুবকের। শুনতে অবাক লাগলেও, এই ঘটনাও প্রায় অমর প্রেমের কাহিনীকে বর্ণনা করে। প্রেমিকার জন্য ১২১ লিটার গঙ্গা জল নিয়ে কানওয়ারের দিকে রওনা হওয়ার ঘটনা এই প্রথম নয়। প্রত্যেক বছরই ওই যুবক কাধে গঙ্গা জলের বাঁক নিয়ে কানওয়ার যাত্রা করেন। প্রেমিকা ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁরা বিয়ে করবেন। তাই জীবনের বিশেষ মানুষের জন্য প্রত্য়েকবার কাধে জলের বাঁক নিয়ে কানওয়ারের দিকে যাত্রা করেন ওই যুবক। গত বছরও দিল্লির ওই যুবক ১০১ লিটার গঙ্গা জল নিয়ে কানওয়ার যাত্রা করেন। প্রেমিকার জন্য তাঁর এই বলিদান, মনে রাখার মত বলেই মনে করছেন বহু মানুষ। জানা যায়, ওই যুবক নিজে মাধ্যমিক উত্তীর্ণ। তবে প্রেমিকার জন্য তাঁর যে এই সাধনা, তা মুগ্ধ করথে বহু মানুষকে।
আরও পড়ুন: Fight on Live TV: লাইভ টিভিতে কংগ্রেস ও বিআরএস নেতার হাতাহাতি, দেখুন ভাইরাল ভিডিও
দেখুন ১২ লিটার গঙ্গা জল নিয়ে কীভাবে কানওয়ার যাত্রা করছেন ওই যুবক...