Telangana: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার, থানায় এনে মামলা দায়ের হতেই সাংঘাতিক কাণ্ড ঘটালেন ব্যক্তি, দেখুন
পুলিশ স্টেশন চত্বরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কম্বল নিয়ে ছুটে আসেন এক পুলিশ কর্মী।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। তাঁকে থানায় নিয়ে আসতেই ওই ব্যক্তি ঘটালেন সাংঘাতিক কাণ্ড। নিজেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তেলাঙ্গানার (Telangana) নালগোন্ডা ১ টাউন পুলিশ রাভিলা নরসিংহ নামেও ওই ব্যক্তির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বাড়ি চালানোর অভিযোগ তোলে। থানায় নিয়ে এসে রাভিলার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই ক্ষোভে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পুলিশ স্টেশন চত্বরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কম্বল নিয়ে ছুটে আসেন এক পুলিশ কর্মী। আগুন নেভানোর সময় ওই কনস্টেবল আহত হন। নরসিংহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসক।
গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement