India-Pakistan: ভারতে বসে পাক সমর্থন বরদাস্ত নয়, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার এক ব্যক্তি
মোহাম্মদ রিয়াজ (২৫) নামের ওই ব্যক্তি পাকিস্তানের সমর্থনে বিভিন্ন পোস্ট শেয়ার করছিলেন। সেই পোস্ট পুলিশের চোখে পড়তেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই ব্যক্তির ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতেও পাকিস্তানের পতাকা প্রদর্শিত হচ্ছে।
ভারত-পাকিস্তান (India-Pakistan) দুই পড়শি দেশের মধ্যে উত্তেজনা চরমে। হামলা-পালটা হামলা ঘিরে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। এই আবহে ভারতে বসে পাকিস্তানের সমর্থনে ইনস্টাগ্রামে নানাবিধ পোস্ট শেয়ার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভল থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সম্ভল পুলিশ সুপার গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ রিয়াজ (২৫) নামের ওই ব্যক্তি পাকিস্তানের সমর্থনে বিভিন্ন পোস্ট শেয়ার করছিলেন। সেই পোস্ট পুলিশের চোখে পড়তেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই ব্যক্তির ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতেও পাকিস্তানের পতাকা প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুনঃ ভারতে সাইবার হানার ছক কষছে পাকিস্তান? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কী জানাচ্ছেন দেখুন
ভারতে বসে পাক সমর্থন বরদাস্ত নয়:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)