India-Pakistan: ভারতে সাইবার হানার ছক কষছে পাকিস্তান? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কী জানাচ্ছেন দেখুন

ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান ভারতে বড়সড় সাইবার আক্রমণের পরিকল্পনা করছে। তাই এই সময়ে কোন অচেনা নম্বর থেকে আসা মেসেজ খুলে দেখা কিংবা অচেনা নম্বর থেকে আসা ফোন তোলা থেকে বিরত থাকুন।

India-Pakistan: ভারতে সাইবার হানার ছক কষছে পাকিস্তান? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কী জানাচ্ছেন দেখুন
Ajit Doval (Photo Credits: X)

নয়াদিল্লি, ৯ মেঃ একদিকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে তৎপর ভারত। অন্যদিকে ভারতের নিরীহ,  নিরস্ত্র সাধারণ নাগরিককে লাগাতার নিশানা করে হামলা চলেছে পাক সেনা। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ, ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রাজস্থান, পঞ্জাবের একাংশে চলেছে ড্রোন হামলা। যে কোন মুহূর্তে যুদ্ধ আবহের জন্যে তটস্থ দেশ। গুলি, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার পর এবার পাকিস্তানের নজরে ভারতের জাতীয় নিরাপত্তা! ভারতে চুপিসারে সাইবার হানার ছক কষছে ইসলামাবাদ? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন সেই তথ্য। জানিয়েছেন, ভারতের প্রত্যাঘাতে ভয় পেয়ে চুপিচুপি সাইবার হামলার পরিকল্পনা চালাচ্ছে ভীতু দেশ পাকিস্তান। তবে পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়েছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট ভুয়ো। কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই।

আরও পড়ুনঃ হামলা-পালটা হামলা, জারি বিস্ফোরণ, আতঙ্কের পরিবেশ এড়াতে আতশবাজিতে নিষেধাজ্ঞা

ওই ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান (Pakistan) ভারতে বড়সড় সাইবার আক্রমণের (Cyber Attack) পরিকল্পনা করছে। তাই এই সময়ে কোন অচেনা নম্বর থেকে আসা মেসেজ খুলে দেখা কিংবা অচেনা নম্বর থেকে আসা ফোন তোলা থেকে বিরত থাকুন। বেশি বেশি করে ছড়িয়ে দিন এই বার্তা।

ভারতে সাইবার হানার ছক কষছে পাকিস্তান?

দেশজুড়ে উত্তেজনার এমন পরিস্থিতিতে ভুয়ো এক্স কিংবা ফেসবুক হ্যান্ডেল থেকে ছড়ানো ভুয়ো বার্তা থেকে দেশবাসীকে দূরে থাকতে বারংবার অনুরোধ করছে ভারত সরকার। ভুয়ো বার্তা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সঞ্চার করে এবং তাঁদের ভুল পথে চালনা করে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).