Mumbai: দাদার মৃত্যুর বদলা নিয়ে মুম্বই পুলিশের সদর দফতর উড়িয়ে দেওয়ার হুমকি দিল আজমল কাসভের দাদা, তদন্তে নেমে গ্রেফতার অভিযুক্ত
পয়লা এপ্রিল আচমকাই মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন। ওপার থেকে এক ব্যক্তি নিজেকে ২০০৮-এ মুম্বই হামলার অন্যতম সদস্য জঙ্গি আজমল কাসভের (Ajmal Kasab) ভাই হিসেবে পরিচয় দেয়। হুমকি দেয় মুম্বই পুলিশের হেডকোয়াটার উড়িয়ে দেওয়ার। হুমকি পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। কলার আইডি ট্রেস করে মুলুন্ড থেকে গ্রেফতার করা হয় পীযুষ শুক্লা নামে এক মদ্যপ ব্যক্তিকে। তদন্তকারীরা বুঝতে পারলেন পয়লা এপ্রিলে 'এপ্রিল ফুল' হয়েছে মুম্বই পুলিশ। যদিও ব্যক্তিটি সজ্ঞানে পুলিশকে বোকা বানাননি। বরং মদের নেশায় চূড় হয়েই পুলিশকে হুমকি ফোন করেছিলেন। আর সেই কারণেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পুলিশের ওপর রাগ ছিল, সেই কারণেই তাঁদের ভয় দেখাতে ভুয়ো হুমকি ফোন করেন পীযুষ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement