Jabalpur: আচমকা খুলে গেল রাস্তায় টাঙানো ব্যানার, গলার রড লেগে মৃত্যু পথচারীর

কিন্তু হাসপাতালে নিয়ে যেতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ রাস্তার ব্যানারের(Flex) রড খুলে পড়ে মৃত্যু ৬৪ বছরের বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh)জব্বলপুরে(Jabalpur)। জানা গিয়েছে, এলাহাবাদ সংলগ্ন রাস্তায় ব্যানার লাগাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিষান কুমার রাজাক নামে এক বৃদ্ধ। আচমকাই খুলে পড়ে যায় ব্যানারটি। লোহার রড ছিটকে গিয়ে লাগে বৃদ্ধের গলায়। তড়িঘড়ি ওই বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

গলার রড লেগে মৃত্যু পথচারীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement