SSC Teachers Protest: চাকরিহারা শিক্ষকদের পাশে আমরা রয়েছি, অবস্থানমঞ্চে গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর

বৃহস্পতিবারের পর শুক্রবারেও চাকরিহারাদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে চলছে। এদিন রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবারের পর শুক্রবারেও চাকরিহারাদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে চলছে। এদিন রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সজল ঘোষ, শঙ্কুদেব পন্ডা, কৌস্তভ বাগচীর মতো নেতারা। এই মঞ্চ থেকে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, আমরা চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদকে সমর্থন করছি। তাঁদের দাবি ন্যায্য। এই সমস্যার জন্য একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। উনি একজন অযোগ্য। ওনার বিদায় নেওয়া উচিত। আরজি করের ঘটনা হোক বা এসএসসি দুর্নীতি হোক, যাঁরা অত্যাচারিত হচ্ছেন তাঁদের পাশে মুখে বলে নয়, মন থেকে আমরা আছি। আগামী ৯ জুন বর্ষাকালীন অধিবেশন শুরু হবে, সেখানে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে বিধানসভা বন্ধ করে দেওয়া উচিত।

দেখুন ভিডিয়ো

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement