Mamata Banerjee Birthday:মমতাকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর, করলেন দীর্ঘায়ু ও সুস্থতা কামনা (দেখুন টুইট)

এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতানৈক্য ভুলে তাঁকে ‘দিদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও

Narendra Modi, Mamata Banerjee (Photo Creditis: Facebook)

আজ ৫ জানুয়ারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আজ জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানান সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিরা। শাসকদলের নেতা মন্ত্রীদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়  সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিদেরও।তবে কিছুটা পরে হলেও এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতানৈক্য ভুলে তাঁকে ‘দিদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। নিজের এক্স হ্যান্ডেলে মমতার উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি। দেখুন সেই টুইট-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement