Mahua Moitra: 'খেয়ে আসছি', এথিক্স রিপোর্ট পেশ হতেই মুলতুবি অধিবেশন, হাসি মুখে লোকসভার বাইরে মহুয়া

Mahua Moitra (Photo Credit: ANI/Twitter)

লোকসভায় পেশ করা হয়েছে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। এথিক্স কমিটির রিপোর্টে কী আছে, তা জানা যাবে শুক্রবার দুপুর ২টোর পর। এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় আসলে, তুমুল হইহট্টগোল শুরু করেন ইন্ডিয়া জোটের সদস্যরা। ফলে মুলতুবি হয়ে যায় অধিবেশন দুপুর ২টো পর্যন্ত। লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হতেই বাইরে বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেস সাংসদ। হাসি মুখে লোকসভার বাইরে বেরলো, মহুয়া মৈত্রকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা। যার জেরে মহুয়া বলেন, এখনও তাঁরা এথিক্স কমিটির রিপোর্ট হাতে পাননি।  যা হবে দুপুর ২টোর পর ই তো হবে।  তাই খেয়ে আসছেন তিনি।  হাসি মুখে গাড়িতে উঠতে উঠতে মহুয়া জানান, তিনি খেয়ে আসছেন।  তারপর দেখা যাবে কী হয়।

আরও পড়ুন: Mahua Moitra: লোকসভায় পেশ এথিক্স-রিপোর্ট, তুমুল হট্টগোলে মুলতুবি অধিবেশন

শুনুন কী বললেন তৃমমূল কংগ্রেস সাংসদ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement