Maharishi Valmiki Jayanti 2024: বাল্মিকী জয়ন্তীর সকাল দিল্লির বাল্মীকি মন্দিরে হাজির রাহুল গান্ধী, দেশবাসীকে 'রামায়ণ'-এর আদর্শ স্মরণ করে দিলেন বার্তা

Rahul gandhi At Balmiki Temple Photo Credit: X@ANI

আজ মহর্ষি বাল্মীকি জয়ন্তী। সেই  উপলক্ষে দিল্লির বাল্মীকি মন্দিরে উপস্থিত হলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী । জন্ম জয়ন্তীতে তিনি মহর্ষি বাল্মীকির প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তাঁর রচিত 'রামায়ণ'-এর আদর্শ স্মরণ করেন।রাহুল গান্ধী তাঁর বার্তায় বলেন যে মহর্ষি বাল্মীকি তাঁর মহান গ্রন্থের মাধ্যমে সমাজকে ধর্ম, সত্য এবং নৈতিকতার বার্তা দিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ও শিক্ষা আমাদের সর্বদা সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে।

বাল্মীকি জয়ন্তীর এই শুভদিন উপলক্ষ্যে, রাহুল গান্ধী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি কামনা করেছেন।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement