Maharastra : মহারাষ্ট্রে বাসের সঙ্গে কংক্রিট মিক্সার গাড়ির সংঘর্ষ, মৃত ৪ ক্রিকেটার

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ ক্রিকেটারের

Road Accident

বাসের সঙ্গে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু ৪ ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিঙ্গানাপুরে রবিবার সকালে। বাসের মধ্যে থাকা ক্রিকেটাররা ইয়াবাতমালের (yabatmal) দিকে যাচ্ছিল টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করার জন্য।

ঘটনায় আহত অন্যান্য ক্রিকেটারদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। দুর্ঘটনায় নিহতেরা হলেন শ্রীহরি রাওয়াত, জাইয়ুশ বাহালে, সুইয়াস আমবারতে, সন্দেশ পাদার।

আহতদের মধ্যে রয়েছেন, প্রজ্ঞল বুচে, লৌকিক পায়ামসে, ময়ুর নাগপুরে, মানজেস পাণ্ডে, হরিশ ধাগে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement