Maharashtra: হাতে সময় নেই, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্যে প্যারাগ্লাইডিংয়ের পথ বাছলেন কলেজ পড়ুয়া, দেখুন ভিডিয়ো
পরীক্ষা শুরু হতে আর মাত্র ১৫ মিনিট বাকি। রাস্তাঘাটের যানজট পার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গেলে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে। তাই অভিনব পন্থা অবলম্বন করলেন কলেজ পড়ুয়া ছাত্র। যানজট এড়াতে প্যারাগ্লাইডিং করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরিকল্পনা করলেন সমর্থ মাঙ্গাড়ে নামের ওই কলেজ পড়ুয়া। যেমন ভাবনা তেমন কাজ। কলেজের ব্যাগ কাঁধে প্যারাগ্লাইডিং পাইলটের সঙ্গে পাহাড়ের কোল থেকে লাফ দিলেন সমর্থ। সোজা পৌঁছলেন নিজের কলেজের পরীক্ষা কেন্দ্রে। মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা জেলায় যুবকের কাণ্ড দেখে মাথায় হাত সকলের। যুবকের কাণ্ড উঠে এসেছে নেটপাড়ায়। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা।
প্যারাগ্লাইডিং করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন পড়ুয়াঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement