Bomb Threat: ভারত-পাক সংঘাতের মাঝে পুলিশ কন্ট্রোলরুমে ছড়াল বোমাতঙ্ক

যে ইমেল আইডি থেকে এই ইমেইলটি পাঠানো হয়েছে তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

Representational Image (Photo Credits: File Photo)

নয়াদিল্লিঃ ভারত-পাক সংঘাতের (India Pakistan Tension) মাঝে মহারাষ্ট্রে (Maharashtra) বোমাতঙ্ক (Bomb Threats)। মঙ্গল সকালে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) কন্ট্রোল রুমে একটি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয়, আগামী ৪৮ ঘণ্টায় বড়সড় বিস্ফোরণ ঘটতে চলেছে। যদিও ইমেলটিতে কোনও নির্দিষ্ট সময় বা স্থান উল্লেখ করা হয়নি। তবে কর্তৃপক্ষকে হুমকি উপেক্ষা না করার জন্য বলা হয়েছে শেষে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে ইমেল আইডি থেকে এই ইমেইলটি পাঠানো হয়েছে তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারত-পাক সংঘাতের মাঝে পুলিশ কন্ট্রোলরুমে ছড়াল বোমাতঙ্ক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement