Maharashtra: শববাহী গাড়ির দেখা নেই, ছেলেদের মৃতদেহ কাঁধে নিয়েই বাড়ি ফিরলেন বাবা-মা
জানা গিয়েছে, মৃত কিশোর দু'টির বয়স ১০ বছরেরও কম। জ্বরে আক্রান্ত ছিল তারা। সময়মতো চিকিৎসার অভাবে শেষ হয়ে গিয়েছে ফুলের মতো দু'টি প্রাণ।
নয়াদিল্লিঃ সঠিক সময় চিকিৎসা(Treatment) না হওয়ায় মৃত্যু(Death)হয়েছে দুই ছেলের। পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি অসহায় বাবা-মা। অকালে মৃত্যু কোলে ঢলে পড়েছে তরতাজা দু'টি প্রাণ। সদ্য কোলের দুই ছেলেকে হারানোর বেদনায় কার্যত যখন পাথর বাবা-মা তখন একটা অ্যাম্বুলেন্স(Ambulance) বা শববাহী গাড়ির ব্যবস্থাও করে দেয়নি কেউ। ছেলেদের মৃতদেহ কাঁধে তুলে নিয়েই তাই বাড়ির পথ ধরেছেন দম্পতি। ১৫ কিলোমিটার রাস্তা এভাবেই এসেছেন তাঁরা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) গাদ্রিচিরলিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, মৃত কিশোর দু'টির বয়স ১০ বছরেরও কম। জ্বরে আক্রান্ত ছিল তারা। সময়মতো চিকিৎসার অভাবে শেষ হয়ে গিয়েছে ফুলের মতো দু'টি প্রাণ।
ছেলেদের মৃতদেহ কাঁধে নিয়েই বাড়ি ফিরলেন বাবা-মা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement