Maharashtra: ৫৫ বছরের বেশি বয়সী কোনো ট্রাফিক কনস্টেবল থাকবে না শহরের রাস্তায়, নির্দেশ মুখ্যমন্ত্রী শিন্ডের

মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শিন্দে আগের দিন থানে থেকে মুম্বাই যাচ্ছিলেন তখন তিনি দুপুরের রোদে কিছু সিনিয়র কনস্টেবলকে ডিউটি ​​করতে দেখেছিলেন।এরপরেই তিনি অবিলম্বে মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

Shinde circular to traffic police

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার মুম্বাই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে ৫৫ বছরের বেশি বয়সী কোনো ট্রাফিক কনস্টেবলকে যেন শহরের রাস্তায় ডিউটিতে না দেওয়া হয়। এমনিতে তাপপ্রবাহে পুড়ছে ভারত। সেখানে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়তে পারেন বেশি বয়সী পুলিশ কর্মীরা। মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শিন্দে আগের দিন থানে থেকে মুম্বাই যাচ্ছিলেন তখন তিনি দুপুরের রোদে কিছু সিনিয়র কনস্টেবলকে ডিউটি ​​করতে দেখেছিলেন।এরপরেই তিনি অবিলম্বে মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন ট্রাফিক কনস্টেবলদের রাস্তায় ডিউটি ​​করা উচিত নয় এবং রাস্তায় মোতায়েন কনস্টেবলদের জন্য ছায়া এবং জলের যথাযথ ব্যবস্থা করা উচিত।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement