Maharashtra Fire: মহারাষ্ট্রের শিরপুর জৈন বাস স্ট্যান্ড ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরনো কাঠের দোকানগুলো গিলে খেল আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
দোকানগুলো কাঠের হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে চারটি দোকান সম্পূর্ণরূপে গ্রাস করে আগুন। সবে মাত্র সূর্যের আলো ফোটা শুরু করেছে ঠিক তখনই দাউদাউ করে দোকান জ্বলতে দেখেন স্থানীয়রা।
শনিবার সাতসকালে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় সাংঘাতিক অগ্নিকাণ্ডের ঘটনা। শিরপুর জৈন বাস স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন লেগে গিয়েছে। পরপর চারটি কাঠ ও টিনের দোকান আগুনে ধ্বংস হয়ে গিয়েছে। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলো কাঠের হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে চারটি দোকান সম্পূর্ণরূপে গ্রাস করে আগুন। সবে মাত্র সূর্যের আলো ফোটা শুরু করেছে ঠিক তখনই দাউদাউ করে দোকান জ্বলতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন দমকলে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় একটি কূপের জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান শুরু করেন। তবে ওই এলাকায় কীভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হল তা এখনও অজানা।
আগুন গিলে খেল বহু দোকানঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement