Maharashtra: মুম্বইতে ডঃ আম্বেদকর হাসপাতালে আগুন, কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে

রাত ২.২৫ নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বইয়ের হাসপাতালে আগুন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) পূর্ব বিকরোলি এলাকায়। ডঃ আম্বেদকর হাসাপাতালে আগুন লাগার ঘটনাটি ঘটে। যদিও কোন আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

দমকল কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাত ১.৪৭ মিনিটে ফোন আসে আগুন লাগার। ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌছে যায় অগ্নি নির্বাপনের দল। ২.২৫ মিনিট নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কি কারণ আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement