Maharashtra Factory Blast: মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় সাংঘাতিক বিস্ফোরণ, মৃত বেড়ে ৮, জারি উদ্ধারকাজ
শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে কান ফেটে যাওয়ার জো স্থানীয় বাসিন্দাদের।
Maharashtra Factory Blast: অগ্নিকুন্ডের আকার নিয়েছে আস্ত অস্ত্র কারখানা। অগ্নেয়গিরির মত গলগল করে বের হচ্ছে ধোঁয়া। কারখানার ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা। শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে কান ফেটে যাওয়ার জো স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। বিস্ফোরণের খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গডকরি জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্যে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
অস্ত্র কারখানায় শক্তিশালী বিস্ফোরণঃ
ধোঁয়ায় গ্রাস করেছে গোটা এলাকাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement