MahaKumbh Mela 2025: মহাকুম্ভ শেষ হতে আর বারো দিন বাকি, শুক্রে সঙ্গমে পুণ্যস্নান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
আজ, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার প্রয়াগরাজের আরাইল ঘাটে গঙ্গা নদীর সঙ্গমস্থলে সপরিবারে পবিত্র স্নান সারলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
প্রায় শেষলগ্নে চলে এসেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা (MahaKumbh Mela 2025)। এক মাস ধরে চলা মহাকুম্ভ শেষ হতে হাতে আর বারো দিন বাকি। ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজনৈতিক নেতামন্ত্রী, শিল্পপতি, তারকা সকলেই সময় সুযোগ বুঝে সেরে এসেছেন পুণ্যস্নান। আজ, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সপরিবারে মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। প্রয়াগরাজের আরাইল ঘাটে গঙ্গা নদীর সঙ্গমস্থলে পবিত্র স্নান সারলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
মহকুম্ভে পুণ্যডুব মুখ্যমন্ত্রী ফড়নবিশেরঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement