Maharashtra: মর্মান্তিক! গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে মৃত্য়ু ৩ শিশুর

খোঁজ না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। তল্লাশি শুরু করা পর দেখা যায় গাড়ির মধ্যে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ শিশুর

Representational Image (Photo Credits: PTI)

গাড়ির মধ্যে আটকে পড়ে দমবন্ধ হয়ে  মৃত্যু ৩ শিশুর।ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের ফারুক নগরে।জানা গেছে, গাড়ির মধ্যে দরজা বন্ধ করে খেলতে গিয়েই বাধে বিপত্তি। গাড়ির মধ্য়ে গরম এবং বাতাস না থাকার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু।

প্রাথমিকভাবে ৩ শিশুর খোঁজ না পাওয়ার কারণে শুরু হয়েছিল তল্লাশি। খবর দেওয়া হয় পুলিশে। খুঁজতে গিয়ে গাড়ির মধ্যে তল্লাশি চালাতেই নজরে পড়ে ৩ শিশু। গাড়ি থেকে উদ্ধার করা হয় তাদের। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement