Mahakal Temple Wall Collapsed: প্রকাণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ল উজ্জয়িনীর মহাকাল মন্দিরের প্রাচীর, চাপা পড়ে মৃত ২

দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসাবে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে প্রশাসন।

Mahakal Temple Wall Collapsed (Photo Credits: X)

Mahakal Temple Wall Collapsed: প্রকাণ্ড বৃষ্টিতে শুক্রবার রাতে ভেঙে পড়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সীমানা প্রাচীর। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মৃত দুই ব্যক্তির নাম ফারহিন (২২) এবং অজয় ​​যোগী (২৭)৷ উজ্জয়িনীর ভারী বৃষ্টিতে মন্দিরের সীমানা পাঁচিল ধসে আহত হন অন্ততপক্ষে ৪ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে। দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসাবে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে প্রশাসন।

ধসে পড়ল মহাকালেশ্ব মন্দিরের সীমানা প্রাচীর... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement