Mahadev Book Online Betting App: মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের প্রধান অভিযুক্ত রবি উৎপলকে গ্রেফতার করল দুবাই পুলিশ (দেখুন টুইট)

দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। এবার সেই তদন্তে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রতীকী ছবি (Photo Credit: X)

দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। এবার সেই তদন্তে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আনুমানিক ৫ হাজার কোটি টাকার মহাদেব বুক অনলাইন বেটিং আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নেমে ইডি জানতে পেরেছিল দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উৎপল দুবাইয়ে গা ঢাকা দিয়ে আছেন। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে তারা। গতকাল দুবাই পুলিশ মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের দুই প্রধান অভিযুক্তের একজন রবি উৎপলকে গ্রেফতার করেছে। দুবাই পুলিশ সূত্রে জানা গেছে উৎপলকে শীঘ্রই ভারতে হস্তান্তর করা হতে পারে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement