Mahadev App Accused Father Dead : মহাদেব অ্যাপ প্রতারণা মামলা অভিযুক্তের বাবার মৃত্যু ছত্তিশগড়ে

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সম্প্রতি ছত্তিশগড়ে নির্বাচনের আগে মহাদেব অ্যাপ নিয়ে শোরগোল সৃষ্টি হয়। নির্বাচনে টাকা পাচারের অভিযোগ  ওঠে এই অ্যাপের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়।

এবার সেই ঘটনায় নতুন মোড়। অভিযুক্তের বাবাকে মৃত অবস্থায় পাওয়া গেল ছত্তিশগড়ের দুর্গ জেলায়।দুদিন ধরে নিখোঁজ থাকার পর আচোটি গ্রামে একটি কুয়োর পাশ থেকে উদ্ধার করা হয় সুশীল নামের ওই ব্যক্তির দেহ।

মৃত ব্যক্তিটি অসীম দাসের বাবা।যাকে বেশ কিছুদিন আগেই গ্রেফতার করা হয় ইডির তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement