More Than 2 crore People Bathed Today In Maha Kumbh 2025: গিজ গিজ করছে মানুষ, মহাকুম্ভে তিল ধারনের জায়গা নেই, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান ২ কোটির বেশির, দেখুন ভিডিয়ো

Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান করলেন ২ কোটির বেশি মানুষ। ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) বুধবার পূণ্যস্নান করতে কাতারে কাতারে মানুষ হাজির হন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh Govt) সরকারের তথ্য অনুযায়ী, মহাকুম্ভে (Maha Kumbh 2025) মাঘী পূর্ণিমা উপলক্ষ্য়ে ২ কোটির বেশি মানুষ পূণ্যস্নান করেছেন। যা কার্যত রেকর্ড বলে খবর। শুধু তাই নয়, মহাকুম্ভ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪৬.২৫ কোটি মানুষ মেলায় হাজির হয়েছেন এবং পূণ্যস্নান করেছেন বলে যোগী সরকারের (Yogi Adityanath) তরফে তথ্য প্রকাশ করে জানানো হয়। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মহাকুম্ভ মেলা। মহাকুম্ভে পূণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ হাজির হচ্ছেন, তেমনি বিদেশ থেকেও বহু মানুষ হাজির হচ্ছেন পূণ্য লাভের আশায়।

আরও পড়ুন: Mahakumbh 2025: ২৭ বছর ধরে নিখোঁজ, মহাকুম্ভে অঘোরী সাধুর বেশে স্বামীকে দেখে অঝোরে কান্না স্ত্রীর

দেখুন কী জানাল উত্তরপ্রদেশ সরকার...

 

মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে তিল ধারনের জায়গা নেই...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement