Mamta Kulkarni: সন্ন্যাস গ্রহণের কয়েকদিনের মধ্যেই মমতা কুলকার্নিকে বহিষ্কার করা হল কিন্নর আখাঁড়া থেকে

Mamta Kulkarni (Photo Credits: X)

কিন্নর আখাঁড়ার Kinnar Akhara) মহামণ্ডলেশ্বর পদ থেকে বহিষ্কার করা হল মমতা কুলকার্নিকে (Mamta Kulkarni)। কিন্নর আখাঁড়ায় সম্প্রতি মহামণ্ডলেশ্বর পদে মমতা কুলকার্নিতে বসানো হয়। যা নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়। টানা কয়েক বছর বিদেশে কাটিয়ে মহাকুম্ভের (Maha Kumbh 2025) আগে মুম্বইতে ফেরেন মমতা কুলকার্নি। মহাকুম্ভ শুরু হলে কিন্নর আখাঁড়ায় গিয়ে তিনি সন্ন্যাস নেন। মমতাকে ওই সময় মহামণ্ডলেশ্বর পদে বসানো হয়। মহামণ্ডলেশ্বর পদে বসানোর কয়েকদিনের মধ্যেই এবার মমতা কুলকার্নিকে সেখান থেকে সরায় কিন্নর আখাঁড়া। মমতা কুলকার্নির পাশাপাশি লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীকেও কিন্নর আখাঁড়া মহামণ্ডলেশ্বর পদ থেকে সরায়। লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী বিশ্বাসঘাতকতা করেছেন। এমন অভিযোগে আখাঁড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস তাঁকে ওই পদ থেকে সরান। অন্যদিকে মমতা কুলকার্নির বিষয়ে না জেনেই তাঁকে আখাঁড়ার মহামণ্ডলেশ্বর পদে বসানো হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Mamta Kulkarni: ধর্মের পথেই মুক্তি, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি, জানুন অভিনেত্রীর নতুন পরিচয়

মমতা কুলকার্নিকে সরানো হল মহামণ্ডলেশ্বর পদ থেকে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement