Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় ভক্তের ঢল, ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন ৫ কোটির বেশি মানুষ

Maha Kumbh Devotee (Photo Credit: ANI/X)

মৌনী অমাবস্যায় মানুষের ঢল নেমেছে মহাকুম্ভে। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ৫.৭ কোটির বেশি মানুষ মহাকুম্ভে (Maha Kumbh 2025) হাজির হয়েছেন। পূণ্যস্নান করতে কাতারে কাতারে মানুষ হাজির হয়েছেন প্রয়াগরাজে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের তরফে বুধবার বিকেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কোটি কোটি  মানুষ হাজির হচ্ছেন, তেমনি বিদেশ থেকেও বহু মানুষ আসছেন। ফলে এবার মৌনী অমাবস্যায় অমৃতস্নানের আগে সাধু, সন্তদের উপর ফুল ছড়াতে শুরু করে হেলিকপ্টার। পদপিষ্টের আতঙ্ক কাটিয়ে মানুষ ফের ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) হাজির হতে শুরু করেছেন। যদিও বুধবার রাতের পদপিষ্ট হওয়ার ঘটনার পর গোটা মহাকুম্ভ চত্ত্বর ঘিরে ফেলেছে সেনা বাহিনী। নামানো হয়েছে এনএসজি কমান্ডো। সেই সঙ্গে রাজ্য পুলিশ ঘোড়ায় চড়ে সঙ্গম চত্ত্বর পাহারা দিতে শুরু করেছেন।

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পূণ্যস্নান করলেন ৫ কোটির বেশি মানুষ...

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement