Madhyapradesh : মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

ঘটনার জেরে আহত ২০, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মধ্যপ্রদেশের হারদায় বাজি কারখানায় বিস্ফোরন। বিস্ফোরনের জেরে  নিহত ৬,আহত ৫৯। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা সঙ্গীন বলে জানা গেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিষয়টির সম্পর্কে তথ্য় চেয়েছেন । একটি ভিডিও থেকে জানা গেছে বিস্ফোরনের পর লেলিহান শিখা বেরোতে দেখা গিয়েছে কারখানা থেকে।

ঘটনাস্থলে পৌছেছে অগ্নি নির্বাপক দল। আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement