Madhya Pradesh Train Fire: ইদের আনন্দ অনুষ্ঠানের মাঝে ট্রেনে অগ্নিকাণ্ড, আহমেদাবাদ থেকে বারাউনিগামী দূরপাল্লা এক্সপ্রেসের জেনারেটর কোচে আগুন

জেনারেটর কোচে আগুন লাগতেই ব্রেক কষেন চালক। আগুন যাতে গোটা ট্রেনকে গ্রাস না করতে পারে তার জন্যে দ্রুত কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।

Madhya Pradesh Train Fire (Photo Credits: X)

ইদের দিন যাত্রিবাহী দূরপাল্লার ট্রেনে আগুন লাগল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নর্মদাপুরমে ইতারসি এবং বানাপুরের মাঝে খুতওয়াসা স্টেশনের কাছে বারাউনি এক্সপ্রেসের শেষ জেনারেটর কোচে আচমকাই আগুন লেগে যায়। আহমেদাবাদ থেকে বারাউনিগামী ১৯৪৮৩ ট্রেনের (Ahmedabad-Barauni Express) জেনারেটর কোচে আগুন লাগতেই ব্রেক কষেন চালক। আগুন যাতে গোটা ট্রেনকে গ্রাস না করতে পারে তার জন্যে দ্রুত কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। ট্রেনে মজুত থাকা অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন রেলকর্মীরা। সৌভাগ্যবশত যাত্রীর প্রত্যেকে সুরক্ষিত থাকলেও আতঙ্কে রয়েছেন তাঁরা।

দূরপাল্লার ট্রেনের জেনারেটর কোচে আগুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement