Madhya Pradesh: নির্বাচনের আগে জনমোহিনী প্রতিশ্রুতি কংগ্রেসের, কি সুবিধা পাবেন মধ্যপ্রদেশবাসী? দেখে নিন।

বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনী প্রতিশ্রুতি কংগ্রেসের

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই সাধারণ মানুষকে কাছে টানতে বেশ কিছু জনমোহিনী প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরল কংগ্রেস। কংগ্রেসের তরফে সাধারণ মানুষের কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়।

এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যখন কংগ্রেস ক্ষমতায় আসবে কৃষকদের ঋণ মকুব করা হবে।এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকা করা হবে। মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। সরকারী কর্মচারীদের জন্য বহাল থাকবে পুরনো পেনশন স্কীম। ১০০ ইউনিট পর্যন্ত দিতে হবে না কোন বিদ্যুৎ বিল।আমরা রাজ্যের মধ্য়ে জাতিগত সমীক্ষা চালিয়েছি।এখন আমাদের ওয়ার্কিং কমিটিতে পিছিয়ে পড়া শ্রেণী থেকে ৬ জন রয়েছেন। "

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement