The Kerala Story: সবার আগে কর মুক্ত করা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার দেখলেন দ্য কেরালা স্টোরি

'দ্য কেরলা স্টোরি;-কে দেশের মধ্যে সবার আগে করমুক্ত ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

The Kerala Story (Photo Credit: Twitter)

'দ্য কেরলা স্টোরি;-কে দেশের মধ্যে সবার আগে করমুক্ত ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan)। মঙ্গলবার সন্ধ্যায় 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story) দেখলেন শিবরাজ চৌহান। সিনেমার পরিচালক সুদীপ্ত সেন, অভিনত্রী আদা শর্মার সঙ্গে কথাও বলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ক দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'দ্য কেরালা স্টোরি 'দেখেন। বিজেপির প্রায় সব কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা সিনেমাটি দেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশংসা করেন সিনেমাটির। কাশ্মীর ফাইলসের মত বিজেপি পুরোপুরি পাশে দাঁড়িয়েছে বাম শাসিত কেরলের ওপর তৈরি হওয়া বিতর্কিত সিনেমাটির।

কেরলের মেয়েদের জোর করে আইএসে যোগদানের ঘটনা নিয়ে এই সিনেমাটিতে সত্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। বাংলায় নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। আরও পড়ুন-কালো বিকিনিতে সুইপিং পুলে দিশা, নায়িকার উষ্ণ ছবিতে ঘাম ছুটছে ভক্তকুলের

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement