Madhya Pradesh: খেলতে-খেলতে কুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
নয়াদিল্লিঃ গ্রামের কুয়োয় পড়ে মৃত্যু তিন বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংরাউলি জেলার কাসার (Kasar) গ্রামে। সোমবার সন্ধ্যায় খেলতে খেলতে গ্রামের ওই কুয়োয় (Borewell) পড়ে যায় শিশুটি। কুয়োটি ২৫০ ফুট গভীর বলে জানা গিয়েছে। ২৫ ফুট গভীরে আটকে ছিল শিশুটি। সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাসার গ্রামে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement