Lucknow: লখনউয়ের একাধিক হোটেলে বোমা হামলার হুমকি, পর্যটকশূন্য করে ডগ স্কোয়াড এনে তল্লাশি

লখনউয়ের মোট ৯টি হোটেলে বোমা হামলার হুমকি ইমেল পাঠিয়ে টাকা চাওয়া হয় বলে জানাচ্ছে পুলিশ। ইমেলে উল্লেখ, কালো ব্যাগে করে বোমা ভরে তা হোটেলে রেখে আসা হয়েছে।

Lucknow multiple hotels receive bomb threat (Photo Credits: ANI)

একদিকে বিমানে বোমাতঙ্ক অন্যদিকে হোটেলেও বোমা হামলার হুমকি। রবিবার বেঙ্গালুরু থেকে অযোধ্যাগামী এবং গোরক্ষপুরগামী দুইটি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়। তীব্র আতঙ্কের মধ্যে বিমান দুটি গন্তব্যে পৌঁছয়। যাত্রীদের নিরাপদে উড়ান থেকে নামিয়ে এনে বিমান দুটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে সন্দেহভাজন কিছু মেলেনি। এখানেই শেষ নয়, এদিন লখনউয়ের একাধিক হোটেলে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়। শুধু তাই নয় হুমকি ইমেলের সঙ্গে ৫০ লক্ষ টাকাও চাওয়া হয় বলে অভিযোগ। এদিন লখনউয়ের (Lucknow) মোট ৯টি হোটেলে বোমা হামলার হুমকি ইমেল পাঠিয়ে টাকা চাওয়া হয় বলে জানাচ্ছে পুলিশ। ইমেলে উল্লেখ, কালো ব্যাগে করে বোমা ভরে তা হোটেলে রেখে আসা হয়েছে। সেই হুমকি ইমেল পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হোটেলগুলো পর্যটকশূন্য করে বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ডগ স্কোয়াড এনে তল্লাশি... 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement