Lucknow : লক্ষ্ণৌতে নির্মীয়মান পার্কিং লটের পাশে ভূমিধ্বস, ক্ষতিগ্রস্থ বহু ঘর

ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে

Photo ANI

মাটি ধ্বসে গিয়ে বিপত্তি। একসঙ্গে ক্ষতিগ্রস্থ বহু কুঁড়ে ঘর।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে। এক নির্মীয়মান পার্কিং লট তৈরী হওয়ার সময় ঘটে এই দুর্ঘটনাটি। ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকার্য শুরু করা হয়।ঘটনার জেরে বেশ কিছু মানুষ আহত হয়েছেন।এখনও পর্যন্ত ৭ জন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার চাপা পড়ে যাওয়া মানুষদের উদ্ধারের কাজ জারি রয়েছে বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement