Lucknow : লক্ষ্ণৌতে পুলিশ আধিকারিককে গুলি অজ্ঞাতপরিচয় ব্যক্তির, তদন্তে পুলিশ

খুনের মামলা দায়ের করা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

উত্তরপ্রদেশে এক পুলিশ ইন্সপেক্টরকে গুলি করে খুনের অভযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরের কৃষ্ণনগর পুলিশ স্টেশনের মানস নগরে।

পুলিশ সূত্রে জানা গেছে রবিবার আত্মীয়ের বাড়ি থেকে রাতে পরিবার সমেত ফেরার পর গাড়ি থেকে নামতে গিয়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালাতে শুরু করে পুলিশ ইন্সপেক্টরের ওপর।গুলি করার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় পুলিশ ইন্সপেক্টরের।

তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে দায়ের করা হয়েছে খুনের মামলা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement